| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরার সেই শিশুটির সর্বশেষ অবস্থা আরো খারাপ দোয়া চাইলেইন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১২ ২৩:৩৬:২১
মাগুরার সেই শিশুটির সর্বশেষ অবস্থা আরো খারাপ দোয়া চাইলেইন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের সেই শিশুটির শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। তার সিজিএস (কমা লেভেল) চার থেকে কমে তিনে নেমে এসেছে। মঙ্গলবারের তুলনায় বুধবার তার ব্রেইন স্টেম ও চোখের মণির প্রতিক্রিয়া কমে গেছে। শিশুটির সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

গত ৫ মার্চ মাগুরার নিজ নান্দুয়ালি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছর বয়সী শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়। পাশবিক নির্যাতনের পর তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। বর্তমানে শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে রয়েছে। তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে।

১২ মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শিশুটির সিজিএস লেভেল চার থেকে তিনে নেমে গেছে। তার ব্রেইন স্টেমের কার্যকারিতা কমে গেছে এবং চোখের মণির প্রতিক্রিয়াও আগের তুলনায় দুর্বল। সিএমএইচ-এর চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সবাইকে শিশুটির সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

গত সোমবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম মজুমদার জানিয়েছিলেন, শিশুটির শারীরিক অবস্থায় সামান্য উন্নতি দেখা গিয়েছিল। তার কমা লেভেল তিন থেকে পাঁচে উন্নীত হয়েছিল এবং সে চোখের পাতা নাড়ানোর সক্ষমতা দেখিয়েছিল। তবে শ্বাসরোধের কারণে তার মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয়, যার ফলে মস্তিষ্কে পানি জমে যায়। চিকিৎসকরা এখনো এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন।

ধর্ষণের এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম।

৮ মার্চ সন্ধ্যা ৬টায় শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচ-এর আইসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে, ৬ মার্চ সকালে শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও উন্নতি না হওয়ায় ৬ মার্চ রাতে শিশুটিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ৭ মার্চ রাত থেকে সে লাইফ সাপোর্টে রয়েছে।

শিশুটির শারীরিক অবস্থার দ্রুত উন্নতির জন্য সবার কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসক ও সংশ্লিষ্টরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে ...