| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনা ও তার পরিবারের জমি ও ফ্ল্যাট ক্রোকের আদেশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১১ ১৪:৪৯:৫৬
শেখ হাসিনা ও তার পরিবারের জমি ও ফ্ল্যাট ক্রোকের আদেশ

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাদের ব্যক্তিগত বাসভবন সুধা সদনসহ অন্যান্য স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে সংস্থার উপপরিচালক মনিরুল ইসলাম আদালতে আবেদন করেন, যাতে এসব সম্পত্তি ক্রোক করা হয়।

এ আদেশের আওতায় আসা সম্পত্তির মধ্যে রয়েছে ধানমন্ডি আবাসিক এলাকায় ১৬ কাঠা জমির সুধা সদন, যা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে রয়েছে। এছাড়া গুলশান আবাসিক এলাকায় টিউলিপ সিদ্দিকের নামে ২৪৩৬ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট, শেখ রেহানার নামে গাজীপুরের কালিয়াকৈরে ১০ শতাংশ জমি এবং সেগুনবাগিচায় একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। আরও একটি আদেশ অনুযায়ী, রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে গুলশানে ছয়টি ফ্ল্যাটও ক্রোক করা হবে।

দুদকের আবেদন অনুযায়ী, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং টিউলিপ রিজওয়ানা সিদ্দিক অভিযোগ রয়েছে যে তারা এসব স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

তাদের বিরুদ্ধে চলমান অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে আদালত এই আদেশ দেন, যাতে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা এসব সম্পত্তির মালিকানা পরিবর্তন বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন।

সাদিয়া/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...