| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সেনাপ্রধানের সতর্কবার্তা নিয়ে যা বললেন আন্দালিব রহমান পার্থ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ০৩ ১০:২৭:১৭
সেনাপ্রধানের সতর্কবার্তা নিয়ে যা বললেন আন্দালিব রহমান পার্থ

নিজস্ব প্রতিবেদক ; বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি দেশবাসীকে এক সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে যেন না বলেন যে আমি সতর্ক করিনি। যদি আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করি, যদি কাঁদাছোড়াছুড়ি কিংবা মারামারি-কাটাকাটি করি, তবে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে।”

এমন সতর্কবার্তার পর,রাজনৈতিক নেতা আন্দালিব রহমান পার্থ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “সেনাপ্রধানের এই বক্তব্যকে আমি খুব পজিটিভভাবে দেখি। আমাদের কখনো ভুলে যাওয়া উচিত না যে ১৭ বছর ধরে আওয়ামী লীগ কী পরিমাণ কষ্ট সহ্য করে এ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সেই কষ্টের ফলেই আজ আমরা যেখানে আছি, সেই গণতন্ত্রের অধীনে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি।"

তিনি আরও বলেন, "সেনাপ্রধান রাজনীতি করেন না, তিনি একান্তই একজন সেনা কর্মকর্তা হিসেবে এটি বলছেন। তিনি আমাদের মনে করিয়ে দিতে চেয়েছেন যে, রাজনৈতিক পার্টিগুলোর মধ্যে যদি মিউচুয়াল রেসপেক্টের অভাব হয়, তবে তার ফলাফল ভালো হবে না।"

আন্দালিব রহমান পার্থ মনে করেন, সেনাপ্রধানের বক্তব্য মূলত আমাদেরকে একত্রিত হতে এবং দেশের বৃহত্তর স্বার্থে কাজ করতে উৎসাহিত করার জন্য। তিনি বলেন, "আমরা যদি নিজেদের মধ্যে কাঁদাছোড়াছুড়ি বা রাজনৈতিক সঙ্কটে জড়িত থাকি, তবে বাইরের শক্তি আমাদের দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে পারে।"

শেষে তিনি বলেন, "যতই রাজনৈতিক বিরোধ থাকুক না কেন, আমাদের মনে রাখতে হবে যে আমরা সবাই এই দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছি। সেনাপ্রধানের কথাগুলো আমাদের সচেতন থাকতে এবং একত্রিত হতে অনুপ্রাণিত করবে।"

সাদিয়া/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...