| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার অবস্থা আজ বেশি খারাপ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১১:৩৫:৫৮
ঢাকার অবস্থা আজ বেশি খারাপ

বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে, আর তার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। তবে দূষণের দিক থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের তালিকায় ঢাকা তৃতীয় অবস্থানে রয়েছে।

বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) থেকে প্রকাশিত তথ্যে দেখা যায়, দিল্লির বায়ুর মানের স্কোর ২৭০, যা "খুব অস্বাস্থ্যকর" স্তরে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে সেনেগালের ডাকার, যার স্কোর ২৫৮, এটিও "খুব অস্বাস্থ্যকর" পর্যায়ের মধ্যে পড়ে।

ঢাকার স্কোর ২১৭, যা এটিকে বিশ্বের তৃতীয় দূষিত শহরে পরিণত করেছে এবং এই স্তরকেও "খুব অস্বাস্থ্যকর" বলে চিহ্নিত করা হয়েছে। তালিকার চতুর্থ স্থানে রয়েছে চীনের সাংহাই (স্কোর ১৮১) এবং পঞ্চম স্থানে রয়েছে উহান (স্কোর ১৬৮)।

বায়ুর মান নির্ধারণের মাপকাঠি অনুযায়ী:

০-৫০: ভালো

৫১-১০০: সহনীয়

১০১-১৫০: সংবেদনশীলদের জন্য ক্ষতিকর

১৫১-২০০: অস্বাস্থ্যকর

২০১-৩০০: খুবই অস্বাস্থ্যকর

৩০১-এর বেশি: বিপর্যয়কর

এই তালিকা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, ঢাকার বাতাস বর্তমানে মারাত্মক দূষিত অবস্থায় রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য এটি আরও বেশি ক্ষতিকর হয়ে উঠতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...