| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পদত্যাগের পর নাহিদ ইসলামকে নিয়ে সারজিসের পোস্ট মুহুর্তে ভাইরাল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৬ ০৯:৫৫:৪৬
পদত্যাগের পর নাহিদ ইসলামকে নিয়ে সারজিসের পোস্ট মুহুর্তে ভাইরাল

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তার পদত্যাগের খবর প্রকাশের পরপরই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সারজিস আলম তাকে স্বাগত জানিয়ে একটি ফেসবুক পোস্ট দেন।

দুপুর ২টা ১২ মিনিটে করা ওই পোস্টে নাহিদ ইসলামকে ট্যাগ করে সারজিস লেখেন, “এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম সহযোদ্ধা।”

সাম্প্রতিক সময় ধরে গুঞ্জন চলছিল, নাহিদ ইসলামের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে। নিজেও কয়েকবার ইঙ্গিত দিয়েছিলেন, পদত্যাগের পরই তিনি নতুন দলে যোগ দেবেন।

অবশেষে তার পদত্যাগের মাধ্যমে সেই পথ উন্মুক্ত হলো। আগামী শুক্রবার ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথভাবে এই নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করবে।

যদিও দলের নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে, এর নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম, আর সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন আকতার হোসেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...