| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ : ঢাকায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে, বিভিন্ন গাড়িতে, সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২১ ২১:৫১:২৯
ব্রেকিং নিউজ : ঢাকায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে, বিভিন্ন গাড়িতে, সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে

রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পাশে একটি স-মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসে আগুন লাগার খবর পৌঁছায়। প্রাথমিকভাবে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও, পরিস্থিতির অবনতি হওয়ায় আরও ছয়টি ইউনিট যোগ দেওয়া হয়।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, আগুন স-মিল থেকে পাশের একটি গাড়ির গ্যারেজে ছড়িয়ে পড়েছে। এতে গ্যারেজে থাকা যানবাহনে আগুন ধরে যায় এবং সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, আগুন লাগার পর গ্যারেজ থেকে কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে থাকা মালামাল ও যন্ত্রপাতি বিস্ফোরিত হয়েছে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আগুন নতুন করে আশপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...