| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৩ গাড়ির সংঘর্ষ, বহু আহত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১৪:০২:৫০
ঢাকায় ৩ গাড়ির সংঘর্ষ, বহু আহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ দুর্ঘটনায় তিনটি গাড়ি সংঘর্ষে পতিত হয়েছে, যার মধ্যে একটি সড়ক নিরাপত্তা পেট্রল গাড়িও ছিল। এই ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই এলাকায় প্রায় চার কিলোমিটার পর্যন্ত আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে আহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়ার পর যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মাওয়া গামী গ্রীন ঢাকা পরিবহনকে পেছন থেকে ধাক্কা দেয় সুরভি পরিবহন নামে একটি বাস। এর ফলে গ্রীন ঢাকা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়ক নিরাপত্তা পেট্রল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে সুরভি পরিবহনের ১২ জন যাত্রী গুরুতর আহত হন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনায় কিছু মানুষ আহত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে গেছে এবং ঘটনার সাথে জড়িত গাড়িগুলো থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...