| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোজার আগে পাল্টে গেল সয়াবিন তেলের বাজার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৫ ২১:৪৩:৫১
রোজার আগে পাল্টে গেল সয়াবিন তেলের বাজার

বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেল সয়াবিন ও পাম অয়েলের বাজার স্থিতিশীল থাকলেও বাংলাদেশে তেলের বাজারে কিছুটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। রমজান মাসের এক মাস আগে ব্যবসায়ীরা সয়াবিন তেলের দাম বাড়ানোর পুরোনো পথে ফিরে যাচ্ছেন, যা ভোক্তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে বাজারে খোলা সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তাছাড়া, খুচরা বাজারে চাহিদামতো বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, বিশেষ করে এক ও দুই লিটারের বোতলজাত তেলের ক্ষেত্রে। খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করছেন, তারা প্রয়োজনীয় পরিমাণে বোতলজাত সয়াবিন তেল পাচ্ছেন না, ফলে ভোক্তাদের ভোগান্তি বাড়ছে।

সূত্রগুলো জানাচ্ছে, প্রতি বছর রমজানের আগে মিলাররা সয়াবিন তেলের দাম বাড়ানোর জন্য এই ধরনের কৃত্রিম সংকট তৈরি করে। পাইকারি, ডিলার এবং খুচরা বাজারে তেলের সরবরাহ কমিয়ে তারা দাম বাড়ানোর চেষ্টা করে। এবারও একই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভ্যাট ছাড় দিয়েছে। কিন্তু মিলাররা এখন দাম বাড়ানোর প্রক্রিয়ায় রয়েছে। গত জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোজ্য তেল ব্যবসায়ীদের সংগঠন বাণিজ্য মন্ত্রণালয়ে সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে, যেখানে লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করার প্রস্তাব করা হয়।

২৩ জানুয়ারি বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক হলেও, সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়ানোর ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের মতামত নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, যা এখনও জমা পড়েনি।

ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায়, ২০১১ সালে সরকার একটি নীতিমালা করেছে, যার অধীনে সয়াবিন তেলের দাম বৈশ্বিক বাজার ও অভ্যন্তরীণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তন করার কথা। তবে বর্তমানে ডলার ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ার কারণে, তারা সরকারের নীতিমালা মেনে তেলের দাম সমন্বয় করার প্রস্তাব দিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। প্রথম ম্যাচে হারের ...