| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সোনালী ব্যাংক ডাকাতির চেষ্টা, ঘিরে রেখেছে পুলিশ-সেনাবাহিনী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ২৮ ১১:০৮:৩২
সোনালী ব্যাংক ডাকাতির চেষ্টা, ঘিরে রেখেছে পুলিশ-সেনাবাহিনী

লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের একটি উপ-শাখায় সুরঙ্গ করে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটি ঘিরে রেখেছে এবং নিরাপত্তার কারণে ব্যাংকের কাছে কাউকে যেতে দিচ্ছে না।

এটি ঘটে সোমবার (২৭ জানুয়ারি) রাত দেড়টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে ব্যাংকের পিয়ন পেছনের দেয়ালে সুরঙ্গ দেখতে পান এবং চিৎকার করে জানিয়ে দেন। এরপর এলাকাবাসী ছুটে এসে বিষয়টি পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়, যারা এসে পুরো এলাকা ঘিরে ফেলেন।

তবে, ব্যাংকের কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং টাকা লুট হওয়ার খবর নিশ্চিত করেনি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...