| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কর্মচারীদের বেতন নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন প্রেস সচিব

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৯ ১৬:১৬:৪২
সরকারি কর্মচারীদের বেতন নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের সরকারি কর্মচারীদের বেতন অনেক কম, যা তুলনামূলকভাবে অন্য দেশের সরকারি কর্মচারীদের বেতনের চেয়ে অনেক নীচে। তিনি আজ রবিবার (১৯ জানুয়ারি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ কৃষি সাংবাদিকতা বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা জানান।

শফিকুল আলম বলেন, "বাংলাদেশের সরকারি কর্মচারীরা আশপাশের অন্যান্য দেশের কর্মচারীদের তুলনায় অত্যন্ত কম বেতন পান। তাদেরকে যে বেতন দেওয়া হয়, তা অমানবিক।" তিনি বলেন, "তাদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক এবং তা যদি আরও বাড়ানো যায়, তবে আমাদের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পারবে।"

এছাড়াও, তিনি সরকারের পক্ষ থেকে দেওয়া তথ্যের বিষয়ে মন্তব্য করে বলেন, "আওয়ামী লীগ সরকার দেশের জনগণকে বছরের পর বছর মিথ্যা তথ্য দিয়েছে, বলেছিল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাস্তবে উল্টো ফলাফল দেখা গেছে, যার কারণে অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে সমস্যার সম্মুখীন হচ্ছে।"

শফিকুল আলম সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, "আলুর উৎপাদন কম হওয়ার কারণে দাম বেড়েছে। যদিও আগের সরকার আলুর বিপুল উৎপাদনের দাবি করেছিল, তবে বাস্তবে সেটা সঠিক ছিল না।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...