| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

স্ত্রী ঘটনাস্থলেই নিহত, আহত সেনাসদস্য ও শিশুকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৯ ০৮:১১:৫৯
স্ত্রী ঘটনাস্থলেই নিহত, আহত সেনাসদস্য ও শিশুকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

বরিশাল সেনানিবাসে কর্মরত ল্যান্স করপোরাল মো. বুলবুল আহমেদ, তার স্ত্রী এবং শিশু সন্তান মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় ল্যান্স করপোরাল বুলবুল এবং তার সন্তানকে উন্নত চিকিৎসার জন্য আর্মি এভিয়েশন হেলিকপ্টারের মাধ্যমে ঢাকার সিএমএইচে নেওয়া হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৭ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে বরিশাল সেনানিবাসের এমপি গেটের সামনে একটি বাসের ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে ছিলেন ল্যান্স করপোরাল মো. বুলবুল আহমেদ, তার স্ত্রী এবং সন্তান।

দুর্ঘটনায় তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত বুলবুল ও তার শিশুকে দ্রুত আর্মি এভিয়েশনের মাধ্যমে সিএমএইচে স্থানান্তর করা হয়।

এছাড়া জানানো হয়, দুর্ঘটনার জন্য দায়ী সাকুরা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...