| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৮ ১১:৩৪:৪৭
বিশ্বের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা!

বিশ্বের বিভিন্ন শহরে প্রতিদিনই বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। শনিবার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক বায়ু মান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, আর দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা।

আইকিউএয়ার বাতাসের মান সম্পর্কিত লাইভ সূচক প্রকাশ করে, যা মানুষের জন্য তাদের শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত তা জানিয়ে সতর্কতা প্রদান করে।

লাহোরের একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ৪৩২, যা নাগরিকদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। ঢাকা দুই নম্বরে রয়েছে ২৯২ স্কোর নিয়ে, যার মানে এখানকার বাতাসও নাগরিকদের জন্য অত্যন্ত অস্বাস্থ্যকর। তৃতীয় স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাতার শহর, যার স্কোর ২০৬।

একিউআই স্কোরের ভিত্তিতে বায়ু মানের বিভিন্ন পর্যায় নির্ধারণ করা হয়। শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো হিসেবে গণ্য করা হয়, ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি, ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে 'অস্বাস্থ্যকর' বায়ু হিসেবে ধরা হয়, এবং ২০১ থেকে ৩০০ এর মধ্যে স্কোর থাকলে তা 'খুব অস্বাস্থ্যকর' বলে বিবেচিত হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকতে বা বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে তাকে 'ঝুঁকিপূর্ণ' বলা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। একিউআই স্কোর সাধারণত দূষণের পাঁচটি উপাদান—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)-এর ভিত্তিতে নির্ধারণ করা হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...