| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ভারত থেকে বাংলাদেশে অ'স্ত্র পা'চা'রে'র চেষ্টা: বিপুল অ'স্ত্র ও গো'লা'বা'রু'দ জব্দ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৮ ০৮:০৮:২১
ভারত থেকে বাংলাদেশে অ'স্ত্র পা'চা'রে'র চেষ্টা: বিপুল অ'স্ত্র ও গো'লা'বা'রু'দ জব্দ

ভারতের মিজোরাম হয়ে বাংলাদেশে অস্ত্র পাচারের সময় মিজোরাম পুলিশ ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) মামিত জেলার পশ্চিম ফাইলেং থানার সাইথাহ গ্রামের উপকণ্ঠে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মিয়ানমারভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন 'চিন ন্যাশনাল ফ্রন্ট' (সিএনএফ)-এর একজন শীর্ষ নেতা রয়েছেন।

মিজোরাম পুলিশ জানায়, মিয়ানমার সীমান্ত পেরিয়ে উত্তর-পূর্ব ভারত হয়ে বাংলাদেশে অস্ত্র পাচারের উদ্দেশ্যে তারা চলছিল। অভিযান চলাকালে ছয়টি একে-৪৭ রাইফেল, ১০ হাজার ৫০ রাউন্ড গুলি ও ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব অস্ত্র মিয়ানমারের সিএনএফ এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন 'ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-পি)'-এর মধ্যে স্থানান্তরের পরিকল্পনা ছিল।

মিজোরাম পুলিশের এক কর্মকর্তা বলেন, এটি মিজোরামে উদ্ধার হওয়া অন্যতম বড় অস্ত্রের চালান। এই অভিযান অবৈধ অস্ত্র ব্যবসায়ী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর প্রতি একটি কঠোর বার্তা।

ঘটনাটির পর মামিত জেলার পশ্চিম ফাইলেং থানায় মামলা দায়ের করা হয়েছে এবং চোরাচালান চক্র ধ্বংসে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...