| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন জীবনে ফিরে সাহসী ঘোষণা দিলেন লুৎফুজ্জামান বাবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৬ ২২:২৮:৫৭
নতুন জীবনে ফিরে সাহসী ঘোষণা দিলেন লুৎফুজ্জামান বাবর

আজ আমি মুক্ত বাতাসে মুক্তভাবে কথা বলতে পারছি, এটা সত্যিই আনন্দের। আমি দেখতে চাই, আমরা বিজয়ী হচ্ছি। আজ ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট আমরা নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি। ফ্যাসিস্ট সরকারের শাসন থেকে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশ মুক্ত হয়েছে।

এই আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি। আজ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় কারাবরণ করছেন। তার প্রতি যে অবিচার করা হচ্ছে, সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের চেয়ারম্যান দীর্ঘ ৭০ বছর ধরে নির্বাসিত ছিলেন, সেটাও অন্যায়ের স্পষ্ট প্রমাণ।

বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা নানাভাবে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। আজ পুরো বাংলাদেশ যেন এক বড় কারাগারে বন্দি ছিল। এখন সময় এসেছে, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার। এজন্য যা কিছু প্রয়োজন, ইনশাআল্লাহ আমরা তা করব।

আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের জন্য দোয়া করবেন। আমি দেশ ও জাতির জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। বেগম খালেদা জিয়াকে যে ভুল চিকিৎসা দিয়ে কষ্ট দেওয়া হচ্ছে, আল্লাহ তাকে সেখান থেকে রক্ষা করবেন।

বাংলাদেশের মানুষের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ আমরা সফল হব। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ জিন্দাবাদ!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...