| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

হঠাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক সতর্কতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৪ ০৮:২২:৩৭
হঠাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক সতর্কতা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) সংক্রমণ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার (১৩ জানুয়ারি) জারি করা এই নির্দেশনায় যাত্রী, বিমানবন্দরে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী ও এয়ারলাইন্সের ক্রুদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যাত্রী বা কর্মীদের মধ্যে কেউ যদি জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গে ভোগেন, তাহলে দ্রুত বিমানবন্দর হেলথ সার্ভিস টিমকে জানাতে হবে। একই সঙ্গে বিমানবন্দরে চলাচলকারী সবাইকে মাস্ক পরা এবং নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইটে বাড়তি সতর্কতা

বিশেষ করে যেসব দেশ থেকে এইচএমপিভি সংক্রমণের ঝুঁকি রয়েছে, সেসব দেশের ফ্লাইটে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ফ্লাইট চলাকালীন কোনো যাত্রী বা ক্রুর অসুস্থতার লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে বিমানবন্দর স্বাস্থ্য ইউনিটকে জানাতে হবে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তার জন্য নিয়মিত স্বাস্থ্য নির্দেশিকা প্রচারের নির্দেশও দেওয়া হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষা ও সহায়তা নিশ্চিতকরণ

বিমানবন্দর হেলথ সার্ভিস টিমকে উপসর্গযুক্ত যাত্রীদের দ্রুত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে যাত্রী ও কর্মীদের সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এইচএমপিভি সংক্রমণের লক্ষণ ও প্রতিরোধ

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এইচএমপিভি সাধারণত শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটায়, যা দুই থেকে পাঁচ দিনের মধ্যে সেরে ওঠে। তবে সতর্কতা মেনে চললে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

প্রয়োজনে বিমানবন্দর হেলথ টিমের সঙ্গে ০১৭৯৯৪৩০০৩৩ নম্বরে অথবা কল সেন্টার ১৩৬০০-তে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

বিমানবন্দরের প্রতিশ্রুতি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “এইচএমপিভি সংক্রমণ রোধে সবাইকে সতর্কতা মেনে চলার অনুরোধ করছি। যাত্রী, কর্মী এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনীয় সব ব্যবস্থা ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও জানান, বিমানবন্দরে আগত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...