| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ২ লাখ ৩৮ হাজার বেকারদের কর্মসংস্থান: শীর্ষ ৫ এলাকা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৭ ১৯:৪৭:৩৫
ব্রেকিং নিউজ ; ২ লাখ ৩৮ হাজার বেকারদের কর্মসংস্থান: শীর্ষ ৫ এলাকা

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ঘোষণা করেছে যে, আগামী আড়াই বছরের মধ্যে দেশের ২ লাখ ৩৮ হাজার বেকারকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। এই লক্ষ্য অর্জনে বেজা পাঁচটি সরকারি অর্থনৈতিক অঞ্চলে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার মাল্টিপারপাস সম্মেলন কক্ষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বেজার চেয়ারম্যান আশিক চৌধুরী এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, দেশব্যাপী ১০০টি অর্থনৈতিক অঞ্চল গঠনের পরিকল্পনা থাকলেও, আপাতত পাঁচটি সরকারি অর্থনৈতিক অঞ্চলে এ উদ্যোগের প্রথম ধাপ শুরু হবে। ২০২৬ সালের মধ্যে এই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য পূরণ করার আশা প্রকাশ করেন তিনি।

চেয়ারম্যান আশিক চৌধুরী আরও বলেন, বেজা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে দেশব্যাপী ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং কর্মসংস্থান সৃষ্টি করতে আগ্রহী, তবে তাদের প্রধান লক্ষ্য মুনাফা অর্জন নয়, বরং দেশের বেকারত্বের হার কমানো এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। তিনি জানান, আগামী দুই বছরের মধ্যে এসব অঞ্চলে সকল প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে বেকারদের জন্য নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এছাড়া, বেজা আরো জানায় যে, তারা বর্তমানে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে একক জায়গায় সকল প্রশাসনিক ও ব্যবসায়িক সেবা প্রদান করছে এবং ভবিষ্যতে নতুন সেবাগুলিও চালু করা হবে। এসব পদক্ষেপের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নতুন শিল্পসমৃদ্ধ অঞ্চলের সৃষ্টি হবে, যা দেশের আর্থিক প্রবৃদ্ধির সহায়ক হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...