| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বৃষ্টি ও শীত নিয়ে আজ ভয়াবহ খারাপ তথ্য জানাল আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৪ ১১:১৪:১৮
বৃষ্টি ও শীত নিয়ে আজ ভয়াবহ খারাপ তথ্য জানাল আবহাওয়া অফিস

দুদিনের তীব্র কুয়াশার পর অবশেষে রাজধানী ঢাকাসহ সারাদেশে সূর্যের দেখা মিলেছে। তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে আগামী ৯ জানুয়ারি থেকে দেশজুড়ে আবারও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মোঃ আবুল কালাম মল্লিক সময় সংবাদকে এ তথ্য জানান।

তিনি বলেন, “আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।”

দীর্ঘদিন কুয়াশা থাকার কারণে শীতের অনুভূতি আরও বেড়েছে উল্লেখ করে আবহাওয়াবিদ জানান, “আজ থেকে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তবে ঘন কুয়াশার কারণে কিছু জায়গায় দিন বেলায়ও শীতের অনুভূতি থাকতে পারে।”

এছাড়া, আগামী ৮ জানুয়ারি সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু অংশে শীতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান আবুল কালাম মল্লিক।

তিনি আরও বলেন, “৯ জানুয়ারি থেকে তাপমাত্রা আবারও কমতে শুরু করবে এবং দেশজুড়ে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।”

জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময়ে শীতের তীব্রতা বাড়তে পারে এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দুটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে দু-তিনটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...