| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৩ ২০:২৪:১৪
আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার বিকেলে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের সদস্য সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, "কিছু মানুষ প্রশ্ন তুলছেন, আওয়ামী লীগ আদৌ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। যারা দেশের জনগণকে ভালোবাসে না, সম্মান করে না, তাদের ভাগ্যে কোনো নির্বাচন নেই।"

তিনি বিগত নির্বাচনের প্রসঙ্গে সমালোচনা করে বলেন, "আওয়ামী লীগ নাকি তিনটি নির্বাচনই জোর করে করেছে।" তিনি আরও প্রশ্ন করেন, "যারা নির্বাচনে বিশ্বাস করে না, তাদের জন্য কি কোনো নির্বাচন হতে পারে?"

সরকারের উদ্দেশে তিনি বলেন, "অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণ যাদের পছন্দ করবে, তাদেরই নির্বাচিত হতে হবে।"

জামায়াত আমির বলেন, স্বাধীনতার পর থেকে ক্ষমতায় অধিষ্ঠিত রাজনৈতিক নেতারা বিভিন্ন মাত্রায় জনগণের আস্থা ভঙ্গ করেছেন এবং বিশ্বাসঘাতকতা করেছেন, এবং এর মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি জনগণের ক্ষতি করেছে। তিনি আরও বলেন, "জামায়াতে ইসলামী বিদেশি বন্ধু চায়, মনিব নয়।"

এ সভায় নাটোর জেলা জামায়াতের আমির ডা. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...