| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ১ হাজার ১০০ শিশু নি'হ'ত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০২ ১১:১৫:৫০
ব্রেকিং নিউজ ; ১ হাজার ১০০ শিশু নি'হ'ত

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এক বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘর্ষে ১,১০০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই হামলায় গাজা ভয়াবহ মানবিক সংকটে পড়েছে।

বুধবার (১ জানুয়ারি) গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি হামলায় ২৩৮ নবজাতকসহ ১,০৯১ শিশু প্রাণ হারিয়েছে। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করে ইসরায়েল এই যুদ্ধ অব্যাহত রেখেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ১৫ মাস ধরে চলা এই যুদ্ধে ৪৫,৫৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৮ হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে রেখেছে, যার ফলে খাদ্য, ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রী প্রবেশ করতে পারছে না। জাতিসংঘ এবং আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো সতর্ক করেছে যে, এই পরিস্থিতি গাজাবাসীকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, তীব্র শীতের কারণে সোমবার ৬টি শিশুসহ ৭ জন মারা গেছে।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়।

এছাড়া ২০২৩ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...