| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়া : ব ন্দু ক হা ম লা য় ১০ জনের প্রাণহানি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০১ ১৯:৪৩:০২
এই মাত্র পাওয়া : ব ন্দু ক হা ম লা য় ১০ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে ভিড়ের মধ্যে গাড়ি ধাক্কা ও বন্দুক হামলায় ১০ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। এএফপির প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে।

নিউ অরলিন্সের জরুরি সেবাদান কর্মসূচি নোলা রেডি এক বিবৃতিতে জানিয়েছে, "অষ্টম জেলায় একটি গণহত্যার ঘটনার তদন্ত চলছে। এখানে একটি গাড়ি ক্যানাল ও বার্বন স্ট্রিটের ভিড়ে ঢুকে পড়ে। এতে ৩০ জন আহত এবং ১০ জন প্রাণ হারিয়েছেন।"

তবে ঘটনাটি কখন ঘটেছে তা জরুরি কর্তৃপক্ষ স্পষ্ট করেনি। ধারণা করা হচ্ছে, নববর্ষ উদযাপন উপলক্ষে ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত ওই এলাকায় জনতার ভিড় ছিল।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন বছরের প্রথম প্রহরে একটি গাড়ি জনতার ওপর উঠে পড়ে, যার ফলে হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি ভিড়ের মধ্যে চালিয়ে দেওয়ার পর চালক গুলি চালানো শুরু করেন। পুলিশ পাল্টা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ এখনো পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করেনি।

সিবিএসের এক প্রতিবেদকের ভাষ্যমতে, দুর্ঘটনাস্থলে বহু মানুষ আহত অবস্থায় পড়ে ছিলেন। স্থানীয়রা ঘটনাটিকে "ভয়ানক" বলে বর্ণনা করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...