| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এইমাত্র পাওয়া সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০১ ১৩:২০:৪৩
এইমাত্র পাওয়া সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম!

‘মার্চ ফর ইউনিটি’ থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাবি জানিয়েছে, আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর, ২০২৪) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে এই দাবির কথা জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা মনে করেন, জনগণ ও ছাত্রসমাজের আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা জরুরি। অন্যথায় এটি গ্রহণযোগ্য হবে না বলে তারা হুঁশিয়ারি দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ৩ আগস্ট এক দফা আন্দোলন শুরু হয়ে ৫ আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। তবে অনেক পুলিশ ও আমলাতন্ত্র এই পরিবর্তন মেনে নিতে পারেনি। তিনি ষড়যন্ত্রকারীদের বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানান এবং বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের আর দেশে পুনর্বাসিত করা হবে না।

তিনি অভ্যুত্থানের পরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কঠোর সমালোচনা করেন। একইসঙ্গে তিনি বাজার সিন্ডিকেট ভাঙা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের দাবি জানান। আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত নিপীড়ন, গুম ও হত্যার সঠিক বিচারও তার দাবির অংশ ছিল।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন নতুন সংবিধান প্রণয়নের প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, আসন্ন নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন, যেখানে নির্বাচিত প্রতিনিধিরাই নতুন সংবিধান প্রণয়ন করবেন।

জাতীয় নাগরিক কমিটির প্রধান আয়োজক সারজিস আলম সরকারের ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জুলাই বিদ্রোহে সংঘটিত গণহত্যার বিচার, পাচারকৃত অর্থ ফেরত আনা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি তিনি আন্তর্জাতিক পর্যায়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...