ব্রেকিং নিউজ ; জনস্রোতের ঢল নেমেছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিকে ঘিরে জনস্রোতের ঢল নেমেছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। শিক্ষার্থী ও সাধারণ জনগণ সেখানে শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি তুলছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় দেখা যায়, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা ছাত্র-জনতা আলাদা আলাদা ব্যানার হাতে শহীদ মিনারে জমায়েত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। ঢাকা ছাড়া অন্যান্য জেলার বিপ্লবীরা সকাল থেকে শহীদ মিনার ও এর আশপাশে অবস্থান নেন।
এ সময় বিভিন্ন স্লোগান শোনা যায়, যেমন ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’।
বক্তারা বলেন, শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি, কিন্তু কিছু মহল আবারও স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করছে। যখনই আমরা দেশ থেকে চিরতরে ফ্যাসিবাদ মুক্ত করতে চাই, তখনই কিছু ব্যক্তি ও দল সুশীলতার আড়ালে বিরোধিতা করে। তবে, আমরা প্রয়োজনে তাদেরও প্রতিহত করব।
কর্মসূচিতে অংশ নিয়েছেন অভ্যুত্থানে আহতদেরও অনেকে। এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিয়েছিল। তবে, সরকার পক্ষ থেকে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়ায়, পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংগঠনটি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
