এই মাত্র পাওয়া ; গাজীপুরে কেমিক্যাল ভর্তি ড্রামে ভয়াবহ বি'স্ফো'র'ণে চারজন দগ্ধ
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক এলাকায় একটি ওষুধ কারখানার ভেতরে কেমিক্যাল ভর্তি ড্রামের বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানায় এই দুর্ঘটনাটি ঘটে।
দগ্ধদের মধ্যে আছেন—গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার হরিণাচালা এলাকার রেদোয়ান আহমেদ (২৫), বাইমাইল এলাকার হৃদয় আহমেদ স্বাধীন (১৭), রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯) এবং আরমান হোসেন (২২), যার বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। তারা সবাই ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, দগ্ধ শ্রমিকরা ওজু করতে গিয়ে টিনশেডের একটি কক্ষে বিদ্যুতের সুইচের পাশে রাখা কেমিক্যালের একটি ড্রামের বিস্ফোরণে দগ্ধ হন। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে, তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। আহত চার শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্রিস্টল ফার্মা লিমিটেডের প্ল্যান ম্যানেজার রাজীব ভৌমিক বলেন, "চার শ্রমিক দগ্ধ হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘটনার কারণ খতিয়ে দেখছি।"
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, "বিস্ফোরণের কারণে চারজন দগ্ধ হয়েছেন। আগুনের সূত্রপাত হতে পারে বৈদ্যুতিক গোলযোগ থেকে, কারণ কেমিক্যাল ড্রামের পাশেই বিদ্যুতের সুইচ ছিল।"
এ ঘটনায় কারখানার নিরাপত্তা ব্যবস্থা এবং ঘটনার প্রকৃতি নিয়ে তদন্ত চলছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
