| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ : বর্তমান ঢাকার অবস্থা মারাত্নক খারাপ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৩ ১২:০৪:৩১
ব্রেকিং নিউজ : বর্তমান ঢাকার অবস্থা মারাত্নক খারাপ

রাজধানী ঢাকার বায়ুদূষণের পরিস্থিতি দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের মানসূচক অনুযায়ী ঢাকার বায়ুর স্কোর ছিল ২৩১, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। এছাড়া খোলা জায়গায় ব্যায়াম বা অন্য কোনো শারীরিক কার্যক্রম এড়িয়ে চলার অনুরোধ করেছেন।

বিশ্বজুড়ে বায়ুদূষণ নিয়ে নিয়মিত তথ্য প্রকাশ করে আইকিউএয়ার। আজকের তালিকায় ১২৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান পঞ্চম। শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি (স্কোর ৫১৯), এরপর ঘানার আক্রা (৩৯৪), মিশরের কায়রো (২৪৬), এবং ভিয়েতনামের হ্যানয় (২৩৬)।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের চেয়ারম্যান কামরুজ্জামান মজুমদার জানান, রবিবার রাত ১২টায় ঢাকার বায়ুদূষণের স্কোর ছিল ৪৫৫। তার আগেও আট ঘণ্টা ধরে স্কোর ছিল ৩০০-এর ওপরে, যা ‘বিপজ্জনক’ পর্যায়ে।

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, দূষণ এড়াতে ঘরের জানালা বন্ধ রাখা, সূক্ষ্ম ধূলিকণার প্রবেশ রোধ করা, এবং প্রয়োজনে ঘরের বাইরে মাস্ক পরিধান করা অত্যন্ত জরুরি। ঢাকার বায়ুর এই অবস্থায় নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...