| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পবিত্র কাবাঘরে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন ছাত্রলীগ নেতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২২ ১২:১৩:৫৮
পবিত্র কাবাঘরে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন ছাত্রলীগ নেতা

পবিত্র কাবাঘরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার হারুনুর রশিদ। স্থানীয়ভাবে তিনি ‘টোকাই হারুন’ নামে পরিচিত। হারুন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকার বাসিন্দা।

গত ২০ ডিসেম্বর আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক উপকমিটির সদস্য সুশান্ত দাস গুপ্ত তার ফেসবুকে আট সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে দেখা যায়, হারুন কাবাঘরে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। যদিও এই ঘটনার সঠিক সময় নিশ্চিত করা যায়নি, ধারণা করা হচ্ছে এটি হাইকোর্টের ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার রায় স্থগিত হওয়ার পর ঘটে।

প্রায় ৩৫ বছর বয়সী হারুন আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ না করলেও নিজেকে ছাত্রলীগ নেতা বলে দাবি করতেন। সূত্রমতে, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি কিশোর গ্যাং তৈরি করেন এবং বাগান দখল, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে ঠাকুরদিঘী, পদুয়া বাজার ও লোহাগাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অপকর্ম চালানোর অভিযোগ রয়েছে।

পরবর্তীতে হারুন সৌদি আরবে পাড়ি জমান এবং সেখানেও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকেন। তার ফেসবুক প্রোফাইলে সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীসহ বিভিন্ন নেতার সঙ্গে ছবি দেখা যায়।

তবে কাবাঘরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই একে নৈতিকতা পরিপন্থী বলে আখ্যা দিয়েছেন। স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক হারুনের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেছেন, তার পাসপোর্ট বাতিল করে দেশে ফিরিয়ে এনে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...