| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশেই যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, বহু হতাহত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২১ ১৯:০৮:৫৭
বাংলাদেশেই যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, বহু হতাহত

মাদারীপুরের রাজৈর উপজেলার বড়ব্রিজ এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সার্বিক পরিবহনের একটি বাস দুপুরে যাত্রা শুরু করে। রাজৈর উপজেলার বড়ব্রিজ এলাকায় পৌঁছানোর পর, বিপরীত দিক থেকে আসা সুগন্ধা পরিবহনের আরেকটি বাসের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ৬ জন যাত্রী আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার (এসআই) আরজ আলী জানান, সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, তবে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল পুনরায় স্বাভাবিক করে।

দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারানোর কারণে সংঘর্ষটি ঘটে। তবে, পুলিশ বিস্তারিত তদন্তের পর এর প্রকৃত কারণ জানাবে বলে জানিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...