| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

গেম-মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে ৩ কিশোরের ব্যাংক ডা'কা'তি-

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১৯ ২২:১১:৪১
গেম-মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে ৩ কিশোরের ব্যাংক ডা'কা'তি-

ভিডিও গেম এবং মুভি দেখে অ্যাডভেঞ্চারের খায়েশে তিন কিশোর কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতি করার চেষ্টা করেছে। ঘটনার পর তাদের আটক করা হলে, তাদের কাছে ১৮ লাখ টাকা, চারটি খেলনা পিস্তল এবং দুটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মঈদ এ তথ্য জানান। আটককৃতরা হলেন মো. লিয়ন মোল্লা নীরব (২২), মো. আরাফাত (১৬) এবং সিফাত (১৬)। তারা তিনজনই কেরানীগঞ্জের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ সুপার জানান, তাদের এক বন্ধুর কিডনি রোগের চিকিৎসার জন্য ১৫ লাখ টাকা প্রয়োজন ছিল। সেই টাকা জোগাড় করতে তারা ব্যাংকে ডাকাতি করার পরিকল্পনা করে। বাকি ৩ লাখ টাকা দিয়ে তারা আইফোন কেনার কথা ভাবছিল।

তিনি আরও জানান, আটক নীরবের কাছে ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে এবং তার নিজ জেলা গোপালগঞ্জ।

এর আগে, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান জানিয়েছিলেন, তিনজন তাদের নাম সাফায়েত, নীরব এবং সিফাত বলে দাবি করেছে। তবে এদের সঠিক নাম যাচাই করা হচ্ছে। তাদের মধ্যে দুজনের বয়স ১৪ বছর এবং একজনের বয়স ১৮ বছর বলে ধারণা করা হচ্ছে।

এদিন বিকেল সাড়ে ৫টার দিকে ডাকাতদের ব্যাংক থেকে আটক করা হয় এবং একটি সাদা মাইক্রোবাসে করে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে হানা দিয়েছিল। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাংকের আশপাশের এলাকা ঘিরে ফেলে।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) খলিলুর রহমান হাওলাদার ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ব্যাংকের ভেতরে থাকা জিম্মিরা সবাই অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছেন এবং অর্থ লোপাটের ঘটনা ঘটেনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...