দুই দিনের ব্যবধানে ভরিতে ২ হাজার টাকা বাড়ল সোনার দাম
দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এবার সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৯৩২ টাকা বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম হবে এক লাখ ৪০ হাজার ২৭১ টাকা, যা পূর্বে ছিল এক লাখ ৩৮ হাজার ৩৩৯ টাকা।
বুধবার (১১ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে, কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আগামীকাল (বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ৪০ হাজার ২৭১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৩ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৪ হাজার ৭৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৪ হাজার ২৫৭ টাকায় বিক্রি হবে।
এছাড়া রুপার দাম অপরিবর্তিত থাকবে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা থাকবে।
আগের দিন ৯ ডিসেম্বর সোনার দাম কমিয়েছিল বাজুস, যা ১০ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছিল। সে সময় ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ছিল এক লাখ ৩৮ হাজার ৩৩৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩২ হাজার ৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯২ হাজার ৯৩৯ টাকায় বিক্রি হয়েছিল।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
