| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়া ; মাশরাফি ও তার বাবাসহ ২৯৫ জনের নামে মা*ম*লা, গ্রে*প্তা*র ২

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১০ ১৭:২৩:১৫
এই মাত্র পাওয়া ; মাশরাফি ও তার বাবাসহ ২৯৫ জনের নামে মা*ম*লা, গ্রে*প্তা*র ২

নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মর্তুজা, তার বাবা গোলাম মুর্তজা স্বপনসহ ২৯৫ জনের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় দুজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলাটি ৯ ডিসেম্বর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে দায়ের করেন। মামলার বিষয়ে নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আশিকুর রহমান।

বাদী অভিযোগ করেছেন, অভিযুক্তরা স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সমর্থক নেতাকর্মী, গুণ্ডা, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি এবং অস্ত্রধারী ব্যক্তি। তিনি দাবি করেছেন, গত ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র জনতার কর্মসূচির সময় লোহাগড়ার সি এন্ড বি চৌরাস্তায় ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়, যেখানে রামদা, বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে ১৪ জন শিক্ষার্থীসহ অনেককে আহত করা হয়। ওই সময় গুলি ছোড়া এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলেও অভিযোগ রয়েছে।

এ মামলায় মাশরাফি, তার বাবা গোলাম মুর্তজা স্বপন, ছাত্রলীগের জেলা সভাপতি নাঈম ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাবেক পৌর মেয়র সৈয়দ মশিয়ুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু এবং আরও ২৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত সাড়ে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান জানান, এই মামলায় চরকরফা গ্রামের জুন্নু মুন্সি এবং বয়রা গ্রামের আজাদ শেখ নামের দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এছাড়া, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নড়াইল সদর থানায় ও লোহাগড়া থানায় মাশরাফি বিন মর্তুজা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে একাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...