| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

মধ্যরাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন, মা ও চাচীর মৃ*ত্যু

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৯ ০৮:২৬:১৭
মধ্যরাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন, মা ও চাচীর মৃ*ত্যু

মৌলভীবাজার জেলার যুবলীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনায় তার মা, শেখ মেহেরুন্নেসা (৬৫) এবং চাচী ফুলেছা বেগম (৬০) দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। শেখ রুমেল সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।

রুমেল আহমদের মামা মকছুছ মিয়া জানান, তার বাড়িতে মা ও চাচী থাকতেন, এবং বাড়ির সিকিউরিটি গার্ড আলাদা রুমে ছিলেন। শনিবার রাত ৩টার দিকে সিকিউরিটি গার্ড বাড়িতে আগুন জ্বলতে দেখেন। এরপর আশপাশের লোকজন ও মসজিদের মাইকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির পাশে পাঁচ লিটারের একটি বোতলে কিছু পেট্রল পাওয়া যায় বলে দাবি করেন তিনি।

এদিকে, আত্মগোপনে থাকা যুবলীগের সহ-সভাপতি রুমেল আহমদ ফেসবুকে লিখেছেন, "আমার বাড়িতে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় আমার মা শেখ মেহেরুন্নেসা ও আমার চাচী ইন্তেকাল করেছেন। প্রিয় মোস্তফাপুর ইউনিয়ন ও মৌলভীবাজারবাসী, আমি এর বিচার আল্লাহর কাছে দিলাম।"

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা যিশু তালুকদার বলেন, "রাতেই আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। আমরা একটি কক্ষের দরজা ভেঙে ভেতরে থাকা মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।"

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, সিলেট থেকে একটি বিশেষ টিম ঘটনাটি তদন্ত করতে এসেছে। স্থানীয় পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিসও আগুন লাগার কারণ অনুসন্ধান করছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...