| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের হাই কমিশনে হা*ম'লা'র ঘটনায় এখনও কেন নিশ্চুপ পশ্চিমারা!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৪ ১৮:৪১:৫৬
বাংলাদেশের হাই কমিশনে হা*ম'লা'র ঘটনায় এখনও কেন নিশ্চুপ পশ্চিমারা!

গত কয়েক সপ্তাহ ধরে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পেতে শুরু করে, যা গত সোমবার একটি নতুন মাত্রা পায়। ওই দিন ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালানো হয়, যেখানে বাংলাদেশী জাতীয় পতাকায় আগুন ধরিয়ে এবং তা ছিঁড়ে ফেলা হয়। এই হামলার পেছনে ছিল হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি উগ্রবাদী সংগঠন। এরপর, নিরাপত্তাজনিত কারণে আগরতলায় বাংলাদেশী হাই কমিশনের কনস্যুলার সেবা বন্ধ করে দেওয়া হয় এবং তিন পুলিশ কর্মকর্তা বরখাস্তসহ সাতজনকে আটক করা হয়। যদিও ভারত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে, তবুও এই ন্যক্কারজনক হামলা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

অথচ, এতটুকু সময় পেরিয়ে গেলেও এই ঘটনার নিন্দা বা প্রতিবাদ জানায়নি কোন আন্তর্জাতিক সংস্থা বা প্রভাবশালী দেশগুলো। জাতিসংঘ, যা বিশ্বের সবচেয়ে বড় সংস্থা, এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। মানবাধিকার নিয়ে প্রায়ই সোচ্চার থাকা ইউরোপীয় ইউনিয়নও এবার নীরব রয়েছে, একইভাবে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের বিষয়েও তারা কোনো অবস্থান নেয়নি। যুক্তরাষ্ট্র, যেটি ভারতের ঘনিষ্ঠ মিত্র, এই ঘটনায় কোনো মন্তব্য করেনি, যা প্রশ্নবিদ্ধ করেছে তাদের নীরবতা।

উল্লেখযোগ্য যে, পশ্চিমা দেশগুলো মানবাধিকার লঙ্ঘন, নারীর অধিকার এবং গণতন্ত্র নিয়ে বরাবর সোচ্চার থাকলেও এবার তারা কেন নীরব? বিশেষ করে, ভারতীয় সহিংসতা এবং হামলার ঘটনা নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই, অথচ তারা বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। সন্ত্রাসী হামলার আশঙ্কা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশে প্রতিবাদও হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মানবাধিকার এবং গণতন্ত্র নিয়ে সবসময় সরব থাকা পশ্চিমা দেশগুলোর এমন নীরবতা দুঃখজনক। তারা যেমন নিয়মিত চিন, রাশিয়া, এবং ইরানকে নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করে, তেমনি ভারতের উত্তর-পূর্ব ও বিমাতাসুলভ আচরণ দেখে তাদের কোনো প্রতিক্রিয়া নেই।

অবশ্য, এই হামলার পর আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিক্রিয়া তৈরি করতে পারা বাংলাদেশের জন্য একটি কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে, যদি পশ্চিমা দেশগুলো ও আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের অবস্থান স্পষ্ট না করে, তাহলে এটি কূটনৈতিক অঙ্গনে তাদের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তুলবে, যা ভবিষ্যতে পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতির মুখোশ উন্মোচন করতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...