| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ভারতকে উচিত শিক্ষা দিলেন সোহেল তাজ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৩ ২১:০০:৪৫
এবার ভারতকে উচিত শিক্ষা দিলেন সোহেল তাজ

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ‘হিন্দু সংঘর্ষ সমিতি’র হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

তার পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

"বিজয়ের মাস ডিসেম্বর—লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। আমরা কোনো বিদেশি বা প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করার জন্য নয়, বরং স্বাধীন দেশের নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার অর্জন করেছি। আজ যারা বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং আমাদের কূটনৈতিক মিশনে হামলা করছে, তাদের বলবো, এই ধরনের কার্যকলাপ এখনই বন্ধ করুন।

আমরা সবার সাথে সুসম্পর্ক চাই, তবে সেটা হতে হবে আমাদের মর্যাদা ও স্বাধীনতা রক্ষার মাধ্যমে এবং সমতার ভিত্তিতে। যদি এটি না করতে পারেন, তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই সকল ষড়যন্ত্র প্রতিহত করবে এবং আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকবে।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি স্বাধীনতার পর বলেছিলেন, ‘বহু বছরের সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। যে মূল্য আমরা দিয়েছি, তা কোনো বিদেশি রাষ্ট্রের অধীনস্থ হওয়ার জন্য নয়। পৃথিবীর বুকে আমরা স্বাধীন, সার্বভৌম এবং শান্তিকামী দেশ হিসেবে উপযুক্ত স্থান দাবি করি।’"

এভাবে সোহেল তাজ ভারতের সাম্প্রতিক ঘটনার প্রতি তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং বাংলাদেশের মর্যাদা ও স্বাধীনতার প্রতি অবিচল অবস্থান ব্যক্ত করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...