| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ : ভিডিও ফুটেজের মাধ্যমে ৬ জন শনাক্ত আইনজীবী হ*ত্যা ঘটনায় 

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৭ ১৪:২৮:০৭
ব্রেকিং নিউজ : ভিডিও ফুটেজের মাধ্যমে ৬ জন শনাক্ত আইনজীবী হ*ত্যা ঘটনায় 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়।

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির পর এই হত্যাকাণ্ড ঘটে। নিহত সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা আজ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ঘণ্টা দেড়েক পরে দ্বিতীয় জানাজা জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় জনসাধারণের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিকেলে তার গ্রামের বাড়ি লোহাগাড়ায় আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে তার দাফনের পরিকল্পনা রয়েছে।

দ্বিতীয় জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম উপস্থিত ছিলেন।

এদিকে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আইনজীবীরা। মিছিলটি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রদক্ষিণ করে সমিতির সামনে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া আইনজীবীদের ইসকনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...