| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘৭ মিনিটের’ ঝটিকা মিছিল, ৫ জন আ*ট'ক, বাকিদের ধরতে চলছে ব্যাপক অভিযান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৪ ১১:১০:৫৬
‘৭ মিনিটের’ ঝটিকা মিছিল, ৫ জন আ*ট'ক, বাকিদের ধরতে চলছে ব্যাপক অভিযান

নেত্রকোণার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এক ঝটিকা মিছিল বের করেন, যা মাত্র সাত মিনিট স্থায়ী ছিল। মিছিলে অংশগ্রহণকারী অধিকাংশ নেতাকর্মী হেলমেট, মাফলার ও মাস্ক পরিহিত অবস্থায় ছিলেন।

শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় এই মিছিলটি বের হয়। পরে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের ফেসবুক আইডি থেকে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়।

পুলিশ ঘটনাটি ভিডিও দেখে শনাক্ত করে ৫ ছাত্রলীগ নেতাকে আটক করেছে। জানা গেছে, শাহাদাত হোসেন হলেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ভাতিজা। আওয়ামী লীগ সরকারের পতনের পর নেত্রকোণায় এই প্রথম কোনো মিছিল করেছে ছাত্রলীগ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল পৌনে ৮টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বিভিন্ন স্লোগানে মিছিলটি বের করেন। পরে তারা দ্রুত মোটরসাইকেলে করে এলাকা ত্যাগ করে। মিছিলের ভিডিওটি পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের ফেসবুক পেজে শেয়ার হওয়ার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে।

শাহাদাত হোসাইন নিজেও নিজের আইডিতে ভিডিওটি শেয়ার করে সেখানে লিখেছেন, "দেশরত্ন শেখ হাসিনার নামে মিথ্যা মামলা এবং নেত্রকোণা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আহমদ হোসেনের মুক্তির দাবিতে বারুচরা বাজারে প্রতিবাদ মিছিল।"

ভিডিওতে দেখা যায়, শাহাদাত হোসাইন মিছিলে নেতৃত্ব দিচ্ছেন এবং তার পেছনে প্রায় ১৫-২০ জন নেতাকর্মী স্লোগান দিচ্ছেন। তবে তাদের মধ্যে বেশিরভাগের মুখে মাস্ক, মাথায় হেলমেট এবং কারও কারও মাথা-মুখ মাফলার দিয়ে ঢাকা ছিল।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, "যখন সবাই ঘুমাচ্ছিল, তখন কয়েকজন ময়মনসিংহ থেকে এসে দুই-তিন মিনিটের জন্য মিছিল করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে এবং বাকিদেরও ধরতে চেষ্টা করা হচ্ছে।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...