| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে স্বামীর মৃত্যু!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২১ ০৭:৩৫:৫৯
স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে স্বামীর মৃত্যু!

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রীর মৃতদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে যাত্রা করছিলেন ফরিদুল ইসলামসহ তার পরিবারের সদস্যরা। তবে, পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারও মৃত্যু হয়। স্ত্রীর সঙ্গে একত্রে মরদেহ হয়ে বাড়ি ফিরলেন তিনি।

এই হৃদয়বিদারক ঘটনা ঘটে বুধবার (২০ নভেম্বর) দুপুরে ধামরা উপজেলার বালিথা এলাকায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ফরিদুল ইসলাম। এছাড়া, অ্যাম্বুলেন্সে থাকা হেনা খাতুন ও রাইসুল ইসলাম গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোলড়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে স্ত্রী সুলতানার মৃতদেহ নিয়ে ফরিদুল ইসলাম ও তার এক আত্মীয় অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গ্রামে ফিরছিলেন। পথে ধামরা উপজেলার বালিথা এলাকায় পৌঁছানোর পর গাড়ির চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফরিদুল ইসলামের। দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন, যাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

গোলড়া হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপল চন্দ্র দাস জানান, সুলতানার মরদেহ তার বাবার বাড়ি ধানকোড়া গ্রামে দাফনের জন্য নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার শিকার হয় এবং সুলতানার স্বামীও প্রাণ হারান। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...