| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ: ঢাকায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সং*ঘ'র্ষ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২০ ১৬:৪৫:১৩
ব্রেকিং নিউজ: ঢাকায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সং*ঘ'র্ষ

ঢাকার সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালানোর পরই উভয় কলেজের শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বুধবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া এখনও অব্যাহত রয়েছে।

এ সময় সায়েন্সল্যাব মোড়ে গিয়ে দেখা যায়, উভয় কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

এ সংঘর্ষে এখন পর্যন্ত দুই কলেজের চার শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন সিটি কলেজের শাহরিয়ার (২১) ও নূর হোসেন (২৪) এবং ঢাকা কলেজের মো. তুষার (১৮) ও অনিম (২১)। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৯৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সকালে সিটি কলেজের শিক্ষার্থীরা এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করেন। এর পর দুপুরে ঢাকা কলেজের একটি বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে কাচ ভেঙে দেওয়া হয়।

ঢাকা কলেজের একাদশ শ্রেণির ছাত্র জুবায়ের আরেফিন প্রিয় জানান, দুপুর সোয়া ১২টার দিকে তিনি কলেজ থেকে বাসায় ফেরার পথে ধানমন্ডি ১ নম্বর রোডে ১০-১৫ জন শিক্ষার্থী তার ওপর আক্রমণ চালায়। তাদের কেউ আইডি কার্ড পরিহিত ছিল না, তবে তারা সিটি কলেজের ছাত্র বলে আশপাশের লোকজন মন্তব্য করেছেন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে দুই প্রতিষ্ঠানের শিক্ষকদের বা কর্মকর্তাদের মন্তব্য পাওয়া যায়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

ক্রীড়া ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের (FIFA U-17 World Cup) গ্রুপ পর্বের ম্যাচে মোজাম্বিক অনূর্ধ্ব-১৭ দলের ...