| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; দুদিন পর ব্যাপক বাড়ল সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২০ ১১:৪১:০২
ব্রেকিং নিউজ ; দুদিন পর ব্যাপক বাড়ল সোনার দাম

টানা চারবার কমার পর এবার দেশে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে সর্বোচ্চ ২,৯৩৯ টাকা। এতে ২২ ক্যারেট সোনার নতুন মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা, যা আগে ছিল ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা।

আজ (মঙ্গলবার) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধির প্রভাব স্থানীয় বাজারেও পড়েছে। এ পরিস্থিতি বিবেচনা করেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা আগামীকাল (২০ নভেম্বর) থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী,

২২ ক্যারেট সোনা: ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা

২১ ক্যারেট সোনা: ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা

১৮ ক্যারেট সোনা: ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা

সনাতন পদ্ধতির সোনা: ৯২ হাজার ২৮৬ টাকা।

তবে, রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ক্যাটাগরি অনুযায়ী রুপার দাম হলো:

২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ২,৫৭৮ টাকা

২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ২,৪৪৯ টাকা

১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ২,১১১ টাকা

সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ১,৫৮৬ টাকা।

এর আগে, গত ১৪ নভেম্বর সোনার দাম কমানো হয়েছিল, যা ১৫ নভেম্বর থেকে কার্যকর হয়। তখন ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা। এবার নতুন দামের ফলে সোনার বাজারে আবারও পরিবর্তন এলো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...