| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নতুন রুপে নতুম নামে মাঠে নামলো নি'ষি'দ্ধ ছাত্রলীগ!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১৮ ২১:৪৪:৫১
নতুন রুপে নতুম নামে মাঠে নামলো নি'ষি'দ্ধ ছাত্রলীগ!

নিষিদ্ধ হওয়া ছাত্রলীগ আবারও নতুন নামে রাজনীতির মাঠে সক্রিয় হতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে বিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সংগঠনটি নিষিদ্ধ হয়েছে। তবে এখন তারা একটি নতুন পরিকল্পনা নিয়ে ফের মাঠে নামছে। নাম পরিবর্তন করে, নতুন একটি রাজনৈতিক সংগঠন গঠন করা হয়েছে, যা আবারও রাজনীতিতে নিজেদের জায়গা পাকা করতে চায়।

সম্প্রতি, ‘‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’’ নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এই দলটির উদ্বোধন হয় গত ১৬ নভেম্বর, ঢাকার উত্তরায় একটি রেস্টুরেন্টে। গোপনীয়তার সঙ্গে এই সংগঠনটির প্রথম কার্যক্রম শুরু হলেও, তারপরে একে কেন্দ্র করে নানা ধরনের খবর গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে।

এই সংগঠনটির লক্ষ্য হিসেবে বলা হচ্ছে, ‘‘বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত রাখা এবং মুজিববাদ প্রতিষ্ঠা করা’’। দলটির নেতৃত্বে আছেন গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ আদনান অন্তর। তার নেতৃত্বেই এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।

দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর, মহাসচিব খলিল উল্লাহ গাজী, এবং মুখপাত্র হিসেবে কাজ করবেন হুমায়ুন কবীর জয়। তবে, দলটির অন্যান্য নেতাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

এদিকে, আল রিয়াদ আদনান অন্তর, যিনি টঙ্গী পূর্ব থানার এরশাদ নগরের বাবুল মিয়ার ছেলে, একসময় গাজীপুর মহানগর ছাত্রলীগের ৪৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ছিলেন। ২০১৮ সালে ইয়াবা সহ গ্রেপ্তার হওয়ার পর তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

এখন এই নতুন সংগঠনের মাধ্যমে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা আবারও রাজনীতিতে সক্রিয় হতে চেষ্টা করছে। একাধিক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, এই সংগঠনটির মাধ্যমে ছাত্রলীগের পুরোনো সদস্যরা অস্থিরতা এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে।

বাংলাদেশের রাজনীতিতে এই নতুন সংগঠনটির ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ হবে এবং তা কোনদিকে যাবে, তা এখনো অজানা। তবে, অনেকেই আশঙ্কা করছেন যে, নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা নতুন নামে পুনরায় সক্রিয় হয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...