| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ভারতে আহত শাকিব খান

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০৯ ১৬:২২:০০
ব্রেকিং নিউজ ; ভারতে আহত শাকিব খান

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান আহত হয়েছেন ভারতে। বর্তমানে তিনি মুম্বাইয়ে শুটিং করছেন তার নতুন ছবি বরবাদ এর জন্য। জানা যায়, শুটিং চলাকালে একটি দরজার সঙ্গে প্রচণ্ড আঘাত লাগে শাকিব খানের, যা তার চোখের ঠিক ওপরে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সিনেমাটির পরিচালক মেহেদী হাসান।

পরিচালক জানান, দুর্ঘটনার পর শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সিটি স্ক্যান করা হয়। চিকিৎসকরা জানান, আঘাত গুরুতর নয়, তবে ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে এবং আপাতত চিন্তার কিছু নেই।

বরবাদ ছবির শুটিং চলছে মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে। ছবির পরিচালক শুক্রবার (৮ অক্টোবর) রাতে জানান, "আমাদের একটি দৃশ্য ছিল—দরজা খুলে শাকিব ভাই বের হয়ে আসবেন। সব কিছু প্রস্তুত ছিল, তবে হঠাৎ দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে তার ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গেই আমরা শুটিং বন্ধ করে দিই। আশেপাশে একটি হাসপাতাল ছিল, সেখানে দ্রুত নিয়ে যাই এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাই। চিকিৎসকরা আশ্বস্ত করেন, কোনো বড় সমস্যা নেই।"

চিকিৎসা নেওয়ার পর শাকিব খান আবারও শুটিংয়ে ফিরেন এবং সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ছবির শুটিং করেন।

বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন 'প্রিয়তমা' ছবির আলোচিত নায়িকা ইধিকা পাল। অ্যাকশন ও রোমান্টিক ঘরানার এই সিনেমাটি আগামী বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...