ব্রেকিং নিউজ ; রাজধানীতে বিআরটিসির বাসে ভয়াবহ আগুন
আজ রাজধানীর কুড়িল বিশ্বরোডে একটি বিআরটিসি দ্বিতল বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুতই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের খবর ফায়ার সার্ভিসে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুড়িল বিশ্বরোডে ময়লার ডিপোর পাশে দাঁড়িয়ে থাকা দ্বিতল বাসটিতে আগুন লাগে। কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে জানাতে পারেনি কীভাবে বাসে আগুন লেগেছে। এছাড়া, এই ঘটনায় কেউ আহত বা নিহত হয়েছে কিনা, সে তথ্যও এখনও পাওয়া যায়নি।
