| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়া ; বাসচাপায় জামায়াত নেতার মৃত্যু

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০৫ ০৭:১৮:১০
এই মাত্র পাওয়া ; বাসচাপায় জামায়াত নেতার মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে বাসের নিচে চাপা পড়ে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের পশ্চিম দপদপিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহত ব্যক্তি মো. ইউনুস আলী (৬০) পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল এলাকার বাসিন্দা। তিনি বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এছাড়া তিনি জামায়াতের রুকন সদস্য এবং বাউফল উপজেলা শাখার সাবেক সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, মো. ইউনুস আলী বাউফল থেকে মোটরসাইকেলে করে বরিশালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি পশ্চিম দপদপিয়া বটতলা সমদ্দার বাড়ি এলাকায় পৌঁছালে বরিশালগামী অন্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, বাসটি আটক করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং তারা ঘটনাস্থলে আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...