| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফের রাজধানীর মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে গো*লা'গু'লি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৬ ২০:৩৫:১৪
ফের রাজধানীর মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে গো*লা'গু'লি

রাজধানীর মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে এবং তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় জেনেভা সেক্টর ৪-এর জয়নাল হোটেল মোড় এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ঘটনাস্থলে একটি মরদেহ রেখে স্থানীয়রা জানাজার প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় মাদক ব্যবসায়ী বুনিয়া সোহারল এর নেতৃত্বে কিছু ব্যক্তি স্থানীয়দের ওপর হামলা চালায়। হামলায় একজন শিশুসহ তিনজন শ্রমিক আহত হন।

বিহারি ক্যাম্পের বাসিন্দারা জানান, বুনিয়া সোহারল কিছুদিন ধরে জেনেভা ক্যাম্পের চার নম্বর সেক্টরে মাদক ব্যবসা করার চেষ্টা চালাচ্ছিলেন। স্থানীয়রা তার মাদক ব্যবসা বন্ধ করার উদ্যোগ নিলে তিনি ক্ষুব্ধ হয়ে হামলা চালান। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, তবে আহতদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হতে পারেননি।

এর আগে, গত ২৪ অক্টোবর বিহারি ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে একজন যুবক আহত হন। বিহারি ক্যাম্পে এর আগেও একাধিক গোলাগুলির ঘটনা ঘটেছে, যার ফলে কয়েকজন নিহত হয়েছেন।

এই ধরনের সহিংসতার ঘটনা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং তারা নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। স্থানীয়রা বলছেন, মাদক ব্যবসা বন্ধ না হলে এ ধরনের সহিংসতা আরো বাড়তে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...