| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গোপন কোনো স্থানে একাধিক ছাত্রলীগ সদস্য মিলিত হলেও আ'ট'ক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৬ ১২:০০:৩২
গোপন কোনো স্থানে একাধিক ছাত্রলীগ সদস্য মিলিত হলেও আ'ট'ক

কোনো গোপন স্থানে যদি একাধিক ছাত্রলীগ সদস্য একত্রিত হয়, তাদের গ্রেপ্তার করা হবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীসহ সারা দেশে তাদের কার্যক্রম বন্ধে প্রস্তুতি নিয়েছে। নিষেধাজ্ঞার ফলে সংগঠনটি কোনো ধরনের সভা-সমাবেশ করতে পারবে না।

এমনকি কোনো গোপন স্থানে সদস্যরা একত্রিত হলেও তাদের গ্রেপ্তার করা হবে। যদি তারা সভা-সমাবেশ করে, তবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হবে, যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। পুলিশ এবং আইনজীবীদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

গত ৫ আগস্ট আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি ওঠে। গত মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে বৃহস্পতিবার পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা দেওয়া হয়। এরপর বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ছাত্রলীগকে নিষিদ্ধ করে। জানা গেছে, নিষিদ্ধ হওয়ার পর থেকে ছাত্রলীগের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন গোয়েন্দারা। পুলিশও প্রস্তুত রয়েছে তাদের দমনের জন্য। তারা কোনো স্থানে হঠাৎ মিছিল বের করে কি না, তা নজরে রাখছেন গোয়েন্দা সংস্থা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ডিএমপির ডিসি (মিডিয়া) মুহম্মদ তালেবুর রহমান কালের কণ্ঠকে জানান, ‘নিষিদ্ধ সংগঠন হিসেবে তারা (ছাত্রলীগের নেতাকর্মী) কোনো সভা-সমাবেশ করতে পারবে না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...