| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাত ১ টার মধ্যে দেশের যে ৭ জেলায় ব্যাপক ঝড়ের পূর্বাভাস জালাল আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৫ ২০:৩৮:৩১
রাত ১ টার মধ্যে দেশের যে ৭ জেলায় ব্যাপক ঝড়ের পূর্বাভাস জালাল আবহাওয়া অফিস

আবহাওয়া অফিস জানাচ্ছে, রাত ১টার মধ্যে দেশের ৭টি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। এই অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টা থেকে রাত ১টার মধ্যে নদীবন্দরের জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আগামী ৩ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

এমন অবস্থায়, এসব অঞ্চলের বাসিন্দাদের প্রস্তুতি নিতে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। পরিস্থিতি সম্পর্কে সর্বদা অবগত থাকতে স্থানীয় আবহাওয়া সংস্থার নির্দেশনা অনুসরণ করা উচিত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...