| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; আর মাত্র দুইদিন, তারপর যাদের ফাইনাল খেলা শেষ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৪ ২২:১৪:০৫
ব্রেকিং নিউজ ; আর মাত্র দুইদিন, তারপর যাদের ফাইনাল খেলা শেষ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম বিক্ষোভকারীদের কাছ থেকে দুই দিনের সময় চেয়ে নিয়েছেন। তারা আশ্বাস দিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বঙ্গভবনের সামনে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তারা এই তথ্য জানিয়েছেন।

নেটিজেনদের মধ্যে এখন গুঞ্জন উঠেছে, অর্থাৎ কি দুই দিন পর বিক্ষোভের “খেলা” শেষ হয়ে যাবে?

অন্যদিকে, আওয়ামী লীগের পক্ষ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় সমাবেশ আয়োজন ও প্রবাসী সরকারের ঘোষণা দেওয়ার কথা বলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সূত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা একই দাবি করে জানিয়েছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সমাবেশে বক্তব্য রাখতে পারেন।

এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আওয়ামী সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা আন্দোলনের সমন্বয়কদের উদ্দেশ্যে বার্তা দিতে শুরু করেছেন যে, “আর মাত্র দুই দিন, তারপর তোদের খেলা শেষ।” এতে কিছুটা অশান্তি দেখা দিয়েছে, যা “সমন্বয়ক হটাও, দেশ বাঁচাও” স্লোগানের বাস্তব প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, সমন্বয়ক সমর্থিত গোষ্ঠী দাবি করেছে যে, ইতিমধ্যেই হাসিনার গ্রেপ্তারি পরোয়ানা আইজিপির কাছে পাঠানো হয়েছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের উদ্দেশ্যে বলছে, “আর মাত্র দুই দিন, তারপর হাসিনার খেলা শেষ।”

এই পরিস্থিতিতে সবার নজর এখন মাঠে, দেখার বিষয় আসলে কে টিকে থাকে এবং কে খেলা থেকে বিদায় নেয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...