| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাজধানীর মোহাম্মদপুর ক্যাম্পে ভয়াবহ বি'স্ফো'র'ণ, বহু হতাহত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৪ ১৫:৩৬:২৬
রাজধানীর মোহাম্মদপুর ক্যাম্পে ভয়াবহ বি'স্ফো'র'ণ, বহু হতাহত

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার ফলে ২ যুবক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন হলেন মোটরসাইকেল মিস্ত্রি ওমর ফারুক (২০) এবং অন্যজন পথচারী লিটন (৩০)। উভয়েই মোহাম্মদপুরের বিহারী পাড়ায় ভাড়া থাকেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়, এবং বর্তমানে তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

ওমরের বোন চাঁদনী জানান, "আমার ভাই মোটরসাইকেল মেকানিকের কাজ করেন। সকালে মাদক ব্যবসাকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, তখন ককটেল বিস্ফোরিত হয়। এতে আমার ভাইসহ অপর একজনের শরীরে ককটেলের স্প্রিন্টার লাগলে তারা গুরুতর আহত হন। পরে আমরা তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। বর্তমানে ৪ নম্বর ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।"

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, "মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পে ককটেল বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন। তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়ে দিয়েছি।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...