| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বাহাত্তরের সংবিধান বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৩ ২১:১৫:৩১
বাহাত্তরের সংবিধান বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

বাহাত্তরের সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, “যারা গণ-অভ্যুত্থানের পক্ষে, তারা ৭২-এর সংবিধানের সমর্থন করতে পারে না। ৭২-এর সংবিধান বাতিল করে নতুন সংবিধান লিখতে হবে।”

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাসনাত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “যদি কোনো দল বাহাত্তরের সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতির অপসারণের দাবিতে জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া না দেয়, তাহলে ছাত্র-জনতাকে নিয়ে আমরা সেই দলকে বয়কট করব। আমরা বাহাত্তরের ভগ্ন সংবিধান মানব না।”

তিনি আরও বলেন, “বাহাত্তরের সংবিধান থাকলে রাজনৈতিক সংকট দূর হবে না। এই সংবিধানের মাধ্যমেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে।”

বঙ্গভবন ঘেরাও সম্পর্কে হাসনাত বলেন, “আমাদের দাবি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ। তবে আমরা এই ধরনের আন্দোলন চাই না। আমরা ইতোমধ্যে ঘেরাওকারীদের সঙ্গে আলোচনা করেছি। যারা আন্দোলনে আছেন, তাদের প্রতি আহ্বান জানাই—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর আস্থা রাখুন।”

তিনি উল্লেখ করেন, “আমরা একসঙ্গে নেতৃত্ব দিয়ে আন্দোলনের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবেলা করব।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...