| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ সেনাবাহিনী ও পুলিশের অ্যাকশন, শিক্ষার্থীদের পালানোর পথ বন্ধ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৩ ২০:২৮:১৪
হঠাৎ সেনাবাহিনী ও পুলিশের অ্যাকশন, শিক্ষার্থীদের পালানোর পথ বন্ধ

এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হঠাৎ লাঠিচার্জ করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের ৫০ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

সচিবালয়ের দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করেন। তারা ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নিয়ে ফল বাতিলের দাবিতে স্লোগান শুরু করেন। এই ভবনের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয় অবস্থিত।

বিকেল সোয়া ৩টার দিকে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ শুরু করে। এতে শিক্ষার্থীরা মুক্তাঙ্গনের দিকে ছুটতে থাকেন, কিন্তু গেট বন্ধ থাকায় বের হতে পারেননি। এই সময় পুলিশের হাতে অন্তত ৫০ জন শিক্ষার্থী আটক হয়।

পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি রমনা) মাসুদ আলম জানান, “এইচএসসি পরীক্ষার ফলাফল বৈষম্য হয়েছে” এমন দাবিতে আন্দোলনরতদের মধ্যে ৫০ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...