| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ব্রেকিং নিউজ ; রাষ্ট্রপতি নির্বাচনের সময় বেঁধে দিলেন সারজিস-হাসনাত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৩ ১৬:৫৭:৫৩
ব্রেকিং নিউজ ; রাষ্ট্রপতি নির্বাচনের সময় বেঁধে দিলেন সারজিস-হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন চূড়ান্ত করা হবে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বঙ্গভবনের সামনে অবস্থানকালে তারা গণমাধ্যমকে এ তথ্য জানান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা এমন একজনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করবো, যিনি বিতর্কের ঊর্ধ্বে থাকবেন। যেমন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ক্ষেত্রে কোনো প্রশ্ন ওঠেনি।”

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কে হতে চলেছেন পরবর্তী রাষ্ট্রপতি। বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে নতুন রাষ্ট্রপতি চূড়ান্ত করা হবে।”

তিনি আরও জানান, “আমরা দেখেছি, ফ্যাসিস্টদের সহযোগীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে শুরু করেছে। যদি আমরা তাদের ষড়যন্ত্রে হার মানি, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। তারা সুযোগ পেলে আবার রাজপথে ফিরে আসতে পারে।”

সারজিস আলম বলেন, “যুদ্ধে কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল যে রাষ্ট্রপতির কথা শুনলাম, তা আমাদের রক্ত খাল হয়ে ওঠে। এই ক্ষত এখনও আমাদের মনে বিরাজমান। যদি আমরা এখনই সিদ্ধান্ত নিয়ে তার পদত্যাগ করাই, তাহলে রাষ্ট্রের জন্য বড় ক্ষতি হতে পারে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...