| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

রাতভর সেনাবাহিনীর সাথে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ, সাংবাদিক-শিক্ষার্থীসহ বহু আহত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৩ ০৭:৩৭:২৪
রাতভর সেনাবাহিনীর সাথে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ, সাংবাদিক-শিক্ষার্থীসহ বহু আহত

বঙ্গভবনের সামনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে, যার ফলে সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে আন্দোলনকারীদের এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষ ঘটে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, দুইজন গুলিবিদ্ধ হয়েছেন, তবে হাসপাতাল সূত্র জানিয়েছে, সাউন্ডগ্রেনেড বিস্ফোরণে ৫ জন আহত হয়েছেন। তাদের শরীরে বিস্ফোরকের ছোট স্প্লিন্টার রয়েছে এবং তাদের প্রাথমিক চিকিৎসার পর পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর আন্দোলনকারীরা তাদের ধাওয়া দেন। কিছু পুলিশ সদস্য দ্রুত স্টেডিয়ামের দিকে চলে যান, আর পুলিশের একটি ভ্যানে প্রায় ২০ জন পুলিশ সদস্যকে আটক করে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়।

পরে বিভিন্ন এলাকা থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে শতশত লোক মিছিল সহ বঙ্গভবনের সামনে এসে অবস্থান নেন। তারা পুলিশের যানবাহনে হামলা চালান এবং সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ কিংবা অন্য ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...